News71.com
 Bangladesh
 24 Oct 16, 05:11 PM
 236           
 0
 24 Oct 16, 05:11 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ।। বিএনপি নেতা নজরুল ইসলাম খান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ।। বিএনপি নেতা নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক: বর্তমান দেশে যে অবস্থা বিরাজমান করছে, সেখানে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভার আয়োজন করে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। আর এই আলোচনায় অংশ নিয়ে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা এসকল কথা বলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন