News71.com
 Bangladesh
 24 Oct 16, 12:59 PM
 329           
 0
 24 Oct 16, 12:59 PM

লালমনিরহাটে ট্রাকচাপায় ৩ জনের প্রাণহানি

লালমনিরহাটে ট্রাকচাপায় ৩ জনের প্রাণহানি

 

নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় একটি ট্রাকের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর।

নিহতরা হলেন পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২৮), আমানতুল্ল্যার ছেলে দেলোয়ার হোসেন (২৭) ও ফরিদুল ইসলামের ১০ বছরের শিশুপুত্র লাবীব হোসেন।

 পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিহত ওই তিনজন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার ও লাবীবের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন