
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যার খুনি নূর চৌধুরীকে ফেরত নেয়ার বিষয়ে রাজনৈতিক সমাধান প্রয়োজন। কারণ, তিনি দুই দেশের দুই আইনের সুযোগ নিয়ে টরন্টোতে বসবাস করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরৎ না দেয়ার ফাঁকে তিনি পার পেয়ে যাচ্ছেন। যে কারণে প্রত্যাবর্তণের বিষয়টি এখনো অমীমাংসিত।
উল্লেখ্য, দুই দেশের বাই লেটারাল বৈঠকে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী অক্টোবর অটোয়া যাচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রী কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে বৈঠকে যোগ দিবেন। জানা গেছে, বৈঠকে মূলত নূরের প্রত্যাবর্তণের বিষয়টিই প্রধান্য পাবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কানাডার ক্যালগরির একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য বলেন, ‘নূরকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কানাডার আগের কনজারভেটিভ সরকার যে ভূমিকা নিয়েছিলো, এবারো সেই একই ফলাফল ঘটবে। কারণ, সরকার আইনের বাইরে কেউ যেতে পারবেনা। তাই এই জটিল বিষয়টি সমাধান জন্য দুই দেশের রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন। আর তা হচ্ছে, বাংলাদেশে নূরের শাস্তি কমিয়ে মৃত্যুদণ্ড রোহিত করা এবং অপর দিকে কানাডিয়ান পার্লামেন্টে বিষয়টি উপস্থাপন করা। তারও আগে প্রয়োজন দুই দেশের মধ্যে রাজনৈতিক সমঝোতা বিনিময় চুক্তি।
এখন টরন্টোর একটি ‘ল’ ফার্মের মাধ্যমে নূরকে ফেরৎ নেয়ার আইনি লাড়াই চলছে, এই লড়াইয়ে কোনো কারণে বাংলাদেশ হেরে গেলে নূরের জন্য তা ‘সোনায় সোহাগা’ হবে। কারণ, এখন নূরের কানাডায় কোনো স্টাটাস নেই। বাংলাদেশ হেরে গেলে তার স্টাটাস বা নাগরিকত্বের জন্য পথ সুগম হবে।