News71.com
 Bangladesh
 24 Oct 16, 12:23 PM
 338           
 0
 24 Oct 16, 12:23 PM

অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে সুন্দরবনের কোল ঘেষা অপার সম্ভবনাময় সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া

অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে সুন্দরবনের কোল ঘেষা অপার সম্ভবনাময় সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া

আশরাফুল রানা : সুন্দরবন ঘেষা সাতক্ষীরার একমাত্র সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া। তবে অব্যবস্থাপনা ও প্রচারের অভাবে খুব দেশের অনেকই এ তথ্য জানে না। আমারা অনেক টাকা খরচ করে দেশের বিভিন্ন এস্থানে যায় কিন্তু নিজ জেলার সমুদ্র সৈকত এ যায় না। দর্শনার্থীরা এখান থেকে উপভোগ করাতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্ত। একদিকে সুন্দরবন আর একদিকে সমুদ্র এক অদ্ভুত সুন্দর দৃশ্য মানুষ পর্যবেক্ষণ করতে পারে এ  সী বিচ থেক।

মান্দারবাড়িয়া সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের তীরভূমি জুড়ে এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত। সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর নীলডুমুর নৌ-ঘাট থেকে এর এর দূরত্ব আনুমানিক ৭৫ কিঃমিঃ। অতি সহজেই যে কোন লোক চাইলে এই প্রকৃতিক সৌন্দর্যর লীলাভূমি অতি সহজেই ভ্রমন করে আত্মিক শান্তি লাভ করতে পারেন।

একদিকে সুন্দরবন অপরদিকে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন যে কোন মানুষকেই দেবে অনির্বচনীয় আনন্দ। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত প্রকৃতির অপরূপা সুন্দরবন ও উত্তাল বঙ্গোপসাগরের এক রূপসী কন্যা-যা এখনও কিছুটা অনাবিস্কৃত এবং অস্পর্শিত। এখানে দাঁড়িয়ে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত।

UNESCO ঘোষিত World Heritage Site হিসেবে সুন্দরবন সপ্তম প্রাকৃতিক আশ্চর্যের তালিকাভুক্ত। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ এই বনভূমির আয়তনের দুই-তৃতীয়াংশ এলাকা বাংলাদেশ। সুন্দরবনের বাংলাদেশ অংশের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কি:মি:। মান্দাবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়ার পথে দেখা যাবে মায়াবিনী সুন্দরবনকে। সরকারি ব্যবস্থাপনায় ঢেলে সাজানো গেলে এই মান্দারবাডিয়া সমুদ্র সৈকত কেন্দ্রীক গড়ে উঠবে পর্যটন নগরী । সরকার এখান থেকে আয় করতে পারে কোটি কোটি টাকার রাজস্ব ।

প্রয়োজনীয় তথ্য: শহর থেকে আনুমানিক দুরত্ব ৭৫/৮০ কিলোমিটার।

রাস্তার নাম: সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ সড়ক (স্থান-মান্দারবাড়িয়া)।

ভ্রমণের জন্য পাওয়া যায়: ইঞ্জিন চালিত নৌকা, স্পীড বোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন