News71.com
 Bangladesh
 24 Oct 16, 11:48 AM
 296           
 0
 24 Oct 16, 11:48 AM

মানিকগঞ্জে ৫৭ জেলেকে আটক করেছে পুলিশ

মানিকগঞ্জে ৫৭ জেলেকে আটক করেছে পুলিশ

নিউজ ডেস্ক: মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনা নদী থেকে ইলিশ শিকারের অভিযোগে ৫৭ জেলেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয়। তাদের বাড়ি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে শিবালয় উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ৪৩ জেলেকে আটক করা হয়।

এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আরও ১৪ জেলেকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন