News71.com
 Bangladesh
 24 Oct 16, 11:38 AM
 335           
 0
 24 Oct 16, 11:38 AM

চুয়াডাঙ্গায় লরি-ভটভটির সংঘর্ষে ৫ শ্রমিক আহত

চুয়াডাঙ্গায় লরি-ভটভটির সংঘর্ষে ৫ শ্রমিক আহত

 

নিউজ ডেস্কঃ  চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুরে আলমসাধুর (ভটভটি) সাথে তেলবাহী ট্রাঙ্কলরির সংঘর্ষে তিন নারীসহ ৫ শ্রমিক আহত হয়েছেন। আজ  সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের মো. জনি (১৬), শরিফুল ইসলাম (১৬), কাঞ্চন বালা (৫০), সদর উপজেলার ডিঙ্গেদহের নাজমা বেগম (৩৫) ও রিনা বেগম (৪৫)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাজমা বেগম জানান, কৃষি শ্রমিক হিসেবে কাজ করার জন্য সকালে উথলী থেকে আসা তাদের তিন সহকর্মীর সাথে একটি আলমসাধুযোগে ডিঙ্গেদহ থেকে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে হায়দারপুরে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাঙ্কলরির সাথে আলমসাধুর সংঘর্ষ হয়। এতে আলমসাধুতে থাকা ৫ শ্রমিকই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাসনাত জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এদের মধ্যে মো. জনি, শরিফুল ও কাঞ্চন বালার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন