News71.com
 Bangladesh
 24 Oct 16, 11:35 AM
 367           
 0
 24 Oct 16, 11:35 AM

শেখ হাসিনার প্রতি খুব খুশি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতারা…

শেখ হাসিনার প্রতি খুব খুশি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতারা…

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি  ড. সিদ্দিকুর রহমানকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়ায় খুব খুশি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতারা। তারা এই স্বীকৃতির জন্য দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আক্তার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতারা অভাবনীয় সম্মান বোধ করছেন এবং এটা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ বিশেষ করে প্রবাসে যারা রাজনীতি করেন তাদের অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী এবং দেশরত্ম শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা এবং দলের ত্যাগী নেতাদের প্রতি তার অতুলনীয় মমতা আমাদের সত্যিই উজ্জীবিত করেছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে প্রবাসী নেতারা জাতীয় রাজনীতিতে যোগ্য আসন পাবেন। তারা বলেন, আগামীতে আমরা জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন