News71.com
 Bangladesh
 24 Oct 16, 11:00 AM
 276           
 0
 24 Oct 16, 11:00 AM

মঠবাড়িয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

মঠবাড়িয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

নিউজ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৮)। গতকাল  উপজেলার মিরুখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার রাতে র্যা ব থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর কদমতলা এলাকার মৃত আলী হোসেন আকনের ছেলে বশির হোসেন আকন (২৮) ও মঠবাড়িয়া উপজলার উত্তর মিঠাখালী এলাকার মোস্তফা ফরাজীর ছেলে মামুন ফরাজী (২১)। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন