
নিউজ ডেস্ক :রাজধানীর দক্ষিণখানে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে মধুবাগে এ ঘটনা ঘটে। সকালে মেয়েটির মা বাদী হয়ে আনোয়ারের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামের মামলা দায়ের করেন বলে জানান দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র রায়।
নির্যাতনের শিকার হত দরিদ্র ওই কিশোরীর বাড়ি খুলনার পাইকগাছায়। তার মা ও মামা গার্মেন্ট কারখানায় কাজ করেন। মধুবাগে মামার পরিবারের সঙ্গে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন তারা। সম্প্রতি কাজের আশায় তারা ঢাকা এসেছিলেন।
মেয়েটির মায়ের অভিযোগ, ''ভোর রাতে গ্রেফতার হওয়া প্রতিবেশী আনোয়ারসহ অজ্ঞাত আরও এক যুবক তাদের দরজার কড়া নাড়ায় । এসময় সদ্য ঢাকায় আসা পরিবারটি ভয়ে সিটিয়ে যান। তারা দরজা না খোলার সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে এই দুষ্কৃতিরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে । এসময় তারা ধারালো অস্ত্রের মুখে গোটা পরিবারকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নেয় ও গোটা পরিবারের সামনেই কিশোরীটিকে ধর্ষণ করে।”