News71.com
 Bangladesh
 24 Oct 16, 12:36 AM
 369           
 0
 24 Oct 16, 12:36 AM

'জাতীয় সংসদের স্পিকারের সাথে আওয়ামিলীগের সম্মেলনে যোগদান করা বিদেশী নেতৃবৃন্দের সাক্ষাৎ

'জাতীয় সংসদের স্পিকারের সাথে আওয়ামিলীগের সম্মেলনে যোগদান করা বিদেশী নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড.শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগদান করা বিদেশী নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল আজ সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদল স্পিকারের কার্যালয়ে পৌঁছলে স্পিকার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের গঠন, সদস্য সংখ্যা, নির্বাচন পদ্ধতি ও সংরক্ষিত আসন প্রভৃতি বিষয় সম্পর্কে তাদের অবহিত করেন এবং প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পরে প্রতিনিধিদল সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন