News71.com
 Bangladesh
 23 Oct 16, 11:37 PM
 309           
 0
 23 Oct 16, 11:37 PM

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাপা চেয়ারম্যান এরশাদের অভিনন্দন

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাপা চেয়ারম্যান এরশাদের অভিনন্দন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা পুনর্নিবাচিত হওয়ায় এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও পৃথকভাবে তাদের অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন যে, জননেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরো শক্তিশালী ও গতিশীলতা লাভ করবে। উভয় নেতা দেশে গণতান্ত্রিক ধারা বিকাশে অনন্য ভূমিকা পালন করবেন। বার্তায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন