News71.com
 Bangladesh
 23 Oct 16, 11:33 PM
 373           
 0
 23 Oct 16, 11:33 PM

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবি

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলের নেতাকর্মীরা। আজ রবিবার বিকেল ৫টায় কালিকাবাড়ি বাজারে এ কর্মসূচী পালন করা হয়। এসময় দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ফকিরকে অভিযুক্ত করে তাকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।

জানাগেছে গত শুক্রবার বলইবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জাহাঙ্গীর খানের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তার মুখমণ্ডল থেঁতলে যায়। পিটিয়ে ৫টি দাঁত ভেঙে ফেলা হয়। পুলিশের সহায়তায় জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি খান, শিক্ষক আব্দুল গফ্ফার খান, সোহরাব হোসেন, যুবলীগ নেতা আলামীন সরদার, ইউপি সদস্য পল্টু হাওলাদার, স্বপন মিত্র, সেলিম ফকির, আল মাসুদ রনি প্রমুখ। বক্তারা যুবলীগ নেতার ওপর হামলার নেতৃত্বদানকারী দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ফকিরসহ অপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন