
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে অনেক বেশি প্রশংসা করতে থাকেন সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার প্রশংসার মাত্রা এতটাই বেশী হচ্ছিল যে ক্ষোদ প্রধানমন্ত্রী অস্বস্থিতে পড়েন । এসময় এক পর্যায়ে বাধ্য হয়ে অনেকটা তিরস্কারের সুরে শেখ হাসিনা নিজেই তাকে বলতে বাধ্য হন যে, 'এত তেল দিয়েন না'।
উল্লেখ্য আজ সকালে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা বক্তব্য দিতে শুরু করেন। দলীয় সভাপতি শেখ হাসিনা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ সকাল সাড়ে ৯টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।
অধিবেশনে বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্য দিতে থাকেন। তারা সভাপতির পদে শেখ হাসিনাকেই আজীবন থেকে যাওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে দলের নতুন কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের উত্তরসূরী ও তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার জোর দাবি জানান কাউন্সিলররা।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী তার বক্তব্য রাখতে গিয়ে সীমা ছাড়া প্রশংসা করতে থাকেন। শেষ পর্যন্ত দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেই বলে ওঠেন 'এত তেল দিয়েন না'।