News71.com
 Bangladesh
 23 Oct 16, 06:54 PM
 317           
 0
 23 Oct 16, 06:54 PM

চাঁদপুরে জাল নোটসহ তরুণ আটক  

চাঁদপুরে জাল নোটসহ তরুণ আটক   

নিউজ ডেস্কঃ চাঁদপুর সদর উপজেলায় ২৬ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে উপজেলার চান্দ্রা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান সদর মডেল থানার এসআই রফিকুল ইসলাম।

রিপন (২৪) হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মালবাড়ির অহিদ গাজীর ছেলে। শনিবার চান্দ্রা বাজারের লোকজন রিপনকে জাল নোটসহ আটক করে। পরে পুলিশ গিয়ে বাজারের আবদুল মতিন মিয়ার মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

“রিপনের পকেটে ১০০০ টাকার ২৬টি জাল নোট পাওয়া যায়। রিপন দাবি করছে, পুরানবাজার পালপাড়া নন্দীবাড়ির এক ব্যক্তি তাকে টাকাগুলো খুচরা করার জন্য দিয়েছে। বিনিময়ে প্রতি হাজারে রিপনের ৩০০ টাকা করে পাওয়ার কথা ছিল।”

রিপনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই রফিকুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন