News71.com
 Bangladesh
 22 Oct 16, 07:54 PM
 246           
 0
 22 Oct 16, 07:54 PM

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে মালামালসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলসি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বীরগঞ্জের খলসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈসমাইল হোসেন জানান, স্থানীয় বাসিন্দা মোঃ মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে আমার একটি দোকান ভাড়া নিয়ে হোটেল ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পুর্বে শুকানোর জন্য দোকানের খড়ি চুলায় দিয়ে যায়। গভীর রাতে চুলায় রাখা খড়িতে আগুন লেগে পাশের রমজান আলীর মুদি দোকান ও সিরাজ উদ্দিনের ইলেকট্রিক দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে রাত ১টায় আগুন নিভিয়ে ফেলে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার বিষয়টি নিশ্চিত করে করে জানান, হোটেলের চুলা থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন