News71.com
 Bangladesh
 22 Oct 16, 05:57 PM
 305           
 0
 22 Oct 16, 05:57 PM

লক্ষিপুরে শিক্ষককে হত্যার হুমকি ……

লক্ষিপুরে শিক্ষককে হত্যার হুমকি ……

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে বখাটেপনার প্রতিবাদ করায় হাইমচর কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক দুলাল কীর্ত্তনীয়াকে (৫০) হত্যার হুমকি দিয়েছে অরূপ অধিকারী গণেশ নামে এক বখাটে। আজ সকালে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই প্রভাষক রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

রায়পুর থানার ডিউটি অফিসার মো. হারুনুর রশিদ জানান, হত্যার হুমকির অভিযোগে প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া বখাটে অনুরূপ অধিকারী গণেশের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন