News71.com
 Bangladesh
 22 Oct 16, 05:52 PM
 281           
 0
 22 Oct 16, 05:52 PM

আওয়ামিলীগের সম্মেলনে ঢাবি ক্যাম্পাসে উৎসবের আমেজ ….

আওয়ামিলীগের সম্মেলনে ঢাবি ক্যাম্পাসে উৎসবের আমেজ ….

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেসহ ঢাবি ক্যাম্পাস এলাকায় উৎসবের আমেজ বিরাজ করেছে। সারা দেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাসসহ আশেপাশের এলাকা।

এ সম্মেলন উপলক্ষে কাউন্সিলর-ডেলিগেট ছাড়াও ঢাকায় এসেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনের মূল কেন্দ্রে ঢোকার অনুমতি না থাকায় অনেকে ঘুরে বেড়াচ্ছেন ঢাবি ক্যাম্পাসজুড়ে।

এদিকে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের গাড়ি বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। হাকিম চত্বর, মল চত্বর ও টিএসসিতে সবচেয়ে বেশি গাড়ি পার্কিং করা হয়েছে। সম্মেলন উপলক্ষে রাজধানীর ১৪টি পয়েন্টে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের ভিড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়েই। তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের উৎসবমুখর এ পদচারণায় ঢাবি যেন রাজনীতির প্রাণকেন্দ্রেই পরিণত হয়েছে আজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন