
নিউজ ডেস্কঃ আজ দুপুরে হালিম মোল্লা (৭০) ও হায়দার হোসেনের (৫৮) লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার এসআই গাফফার হোসেন। হালিম মোল্লা বিলনালিয়া গ্রামের বাসিন্দা। আর হায়দার হোসেন ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার মোজাহারউদ্দিন মোল্লার ছেলে, যিনি ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরের দিকে খবর পেয়ে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি লাগানো অবস্থায় হালিম মোল্লার লাশ উদ্ধার করা হয়।
“একই ইউনিয়নের বৌঘটা ব্রিজ এলাকার কুমার নদ থেকে উদ্ধার করা হয় শহরের ব্যবসায়ী হায়দারের লাশ।”
হায়দার ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বলে জানান এসআই গাফফার। তিনি বলেন, পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকায় হায়দারের একটি যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।