News71.com
 Bangladesh
 22 Oct 16, 05:40 PM
 314           
 0
 22 Oct 16, 05:40 PM

ঝালকাঠিতে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠিতে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে আজ  সকাল থেকে দুপুর পর্যন্ত  অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৫০ হাজার টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে ফেরিঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছিল জেলেরা। কলা গাছের ভেলায় করে জাল নিয়ে নদীতে ফেলার সময় পুলিশের সহযোগিতায় নদী থেকে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল সুগন্ধা নদীর তীরে ফেরিঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন