News71.com
 Bangladesh
 22 Oct 16, 05:32 PM
 297           
 0
 22 Oct 16, 05:32 PM

নাঙ্গলকোটে রেললাইন থেকে সেনা সদস্যের লাশ উদ্ধার

নাঙ্গলকোটে রেললাইন থেকে সেনা সদস্যের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ  কুমিল্লার নাঙ্গলকোটে আবদুর রহমান (২৫) নামে এক সেনা সদস্যের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাঙ্গলকোট রেল স্টেশনের অদূরে উপজেলার গোত্রশাল পূর্বপাড়া হোসেন মাস্টারের বাড়িসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুর রহমান বগুড়া সেনানিবাসে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত হয়েছে রেলওয়ে পুলিশ। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ওই সেনা সদস্যের লাশের পেট, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। লাশটি উদ্ধারের সময় ওই সেনা সদস্যের কাছে একটি মোবাইলফোনও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশটি রেল লাইনের পাশে ফেলে গেছে। লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি  বরুয়া বলেন, "ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন