News71.com
 Bangladesh
 22 Oct 16, 02:42 PM
 291           
 0
 22 Oct 16, 02:42 PM

সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগারে সৃষ্টি নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ  আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নিম্নচাপটি সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে পূর্ব-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন