News71.com
 Bangladesh
 22 Oct 16, 02:24 PM
 278           
 0
 22 Oct 16, 02:24 PM

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা …..

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা …..

নিউজ ডেস্ক: শুক্রবার রাতে যশোরের কেশবপুরে শওকত মোড়ল (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শওকত মোড়ল কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার জয়নাল মোড়লের ছেলে। জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বিলের পাশে একটি রাস্তার উপর তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে পুলিশ উদ্ধার করে।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মাথা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে মাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন