News71.com
 Bangladesh
 22 Oct 16, 02:22 PM
 290           
 0
 22 Oct 16, 02:22 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫০  

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫০     

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ  সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৮৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০২ গ্রাম ও ২৬০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১৫০ পিস ইনজেকশন, ৫১ বোতল ফেনসিডিল ও ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন