
নিউজ ডেস্কঃ রাজধানীর জুরাইনে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো. আজাদ (৫০), তার স্ত্রী জেসমিন বেগম (৩০), ছেলে রনি (১০) ও তার ভাইয়ের মেয়ে শারমিন।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, সকালে নতুন আলমবাগের এফ ব্লকের ৩৫ নম্বর টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে। সকালে রান্না ঘরের চুলা জ্বালাতে গেলে আগে থেকে জমে থাকা গ্যাস প্রচণ্ড বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।