
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ সকালে সাবরাং গুলাপাড়া গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি জানান, আজ সকালে ইয়াবা চালান পাচারের গোপন সংবাদে বিজিবির একটি টিম ঐ এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারীরা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঐ পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ঐ কর্মকর্তা।