News71.com
 Bangladesh
 22 Oct 16, 02:09 PM
 301           
 0
 22 Oct 16, 02:09 PM

মানিকগঞ্জে যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে যুবকের লাশ উদ্ধার

 

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওরে ইব্রাহিম খাঁ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রামের একটি কাঠবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এক কন্যা সন্তানের জনক নিহত ইব্রাহিম খাঁ বাইলজুরি গ্রামের চান খাঁ'র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে ফোন করে ইব্রাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দৃর্বত্তরা। এরপর সে রাতে বাড়ি ফিরেনি। সকালে বাড়ির অদূরে কাঠ বাগানে তার বিবস্ত্র লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন