News71.com
 Bangladesh
 22 Oct 16, 12:39 PM
 330           
 0
 22 Oct 16, 12:39 PM

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যাঃ আটক২।।

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যাঃ আটক২।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর এলাকার আবদুর রশিদ মাস্টারের ছেলে। আটক ব্যক্তিরা হলেন- নিহতের প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবু (৩০)।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিলো। আজ সকালে মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে একা পেয়ে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই মোনতাজ ও তার ছেলেকে আটক করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন