News71.com
 Bangladesh
 22 Oct 16, 11:43 AM
 264           
 0
 22 Oct 16, 11:43 AM

আওয়ামিলীগের মতো ত্যাগ পৃথিবীর কোনো দল করেনি ।। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল

আওয়ামিলীগের মতো ত্যাগ পৃথিবীর কোনো দল করেনি ।। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল

 

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামিলীগ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রাজনৈতিক দল। এটি গতানুগতিক বা সনাতন রাজনৈতিক দল নয়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে এ দলটির মতো আত্মত্যাগ পৃথিবীর কোনো রাজনৈতিক দল করেনি।

আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। আশরাফ আরো বলেন, এ মুহূর্তে আওয়ামিলীগ সবচেয়ে শক্তিশালী দল। আওয়ামিলীগ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ হবে। ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন