News71.com
 Bangladesh
 22 Oct 16, 11:27 AM
 288           
 0
 22 Oct 16, 11:27 AM

ইয়াবা সেবনের অপরাধে স্কুল শিক্ষক গ্রেফতার

ইয়াবা সেবনের অপরাধে স্কুল শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক: ইয়াবা সেবনের অপরাধে বেগমগঞ্জের কাদিরপুর   উচ্চবিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক জহির   উদ্দিন(৩৫)কে বেগমগঞ্জ থানা পুলিশ আটক করেছে। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, গত শুক্রবার   রাতে  গোপন   সংবাদের   ভিত্তিতে ইয়াবা সেবন কালীন সময়ে কাদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, আটককৃত জহির ইয়াবা সেবনের কথা স্বীকার করেছে। পারিবারিকভাবে অশান্তিতে থাকায় পূর্বে থেকে সে এ অভ্যাস করেছে বলে জানিয়েছে। আটককৃতকে রাতেই বেগমগঞ্জ ভ্রাম্যমান আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন