News71.com
 Bangladesh
 22 Oct 16, 11:26 AM
 309           
 0
 22 Oct 16, 11:26 AM

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় ট্রাকচাপায় তানিয়া আক্তার (২৭) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আবদুস ছালাম বলেন, সকালে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন তানিয়া। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন