News71.com
 Bangladesh
 22 Oct 16, 11:22 AM
 346           
 0
 22 Oct 16, 11:22 AM

বেনাপোল সীমান্তে পাচারকালে শিশুসহ ১০ বাংলাদেশি উদ্ধার, আটক ১ ।।

বেনাপোল সীমান্তে পাচারকালে শিশুসহ ১০ বাংলাদেশি উদ্ধার, আটক ১ ।।

 

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় শিশুসহ বাংলাদেশি ১০ নারী-পুরুষকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তুহিন (২৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়। গতকাল শুক্রবার রাতে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে ।

আটককৃত তুহিন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এছাড়া উদ্ধারকৃতরা হলেন- সুনীল, সুমন, সম্রাট, তমিজ উদ্দিন, সোমেল, সোনালী, শেফালী, স্নেহা, নিরব ও শিশু পপি। এদের বাড়ি নেত্রকোনা, সিলেট, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায় ।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে সাদীপুর সীমান্তের নাপিতবাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করছে এমন খবরে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়। রাতেই আটককৃত এবং উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন