News71.com
 Bangladesh
 22 Oct 16, 10:51 AM
 313           
 0
 22 Oct 16, 10:51 AM

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত ।।

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় আবদুল হামিদ (৪০) নামে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন চারখুটার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে রাতে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ। নগরীল চারখুটার মোড় এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন