
নিউজ ডেস্কঃ এক মাদ্রাসাছাত্রীকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর সেই দৃশ্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়া অভিযোগে বাগেরহাটের মোল্লাহাটে এক তরুণ বিরুদ্ধে মামলা হয়েছে। মোল্লাহাট থানার ওসি জানান, গতকাল গভীর রাতে ওই ছাত্রী মামলাটি দায়ের করেন। অভিযুক্ত সবুজ সরদার (২২) মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের জনৈক জরিন সরদারের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি খায়রুল জানান , “সবুজ সরদারের সঙ্গে স্থানীয় এক মাদ্রাসাছাত্রীর গত বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে সবুজ গত ১৭ ও ২৫ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং কৌশলে তার ভিডিওচিত্র ধারণ করে।
এরপর মেয়েটি সবুজকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সবুজ তাদের অপকর্মের ধারণ করা ভিডিওচিত্রটি ফেইসবুকে ছেড়ে দেয়।” বিষয়টি নজরে আসার পর গত বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রী সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাটি দায়ের করে বলে জানান তিনি।
আজ শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হবে বলেও জানিয়েছন এ পুলিশ কর্মকর্তা।