News71.com
 Bangladesh
 22 Oct 16, 01:07 AM
 408           
 0
 22 Oct 16, 01:07 AM

কুমিল্লায় জলে ডুবে শিশুর মৃত্য।।

কুমিল্লায় জলে ডুবে শিশুর মৃত্য।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে জলে ডুবে মো. শরীফ (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। শরীফ ছাতিয়ানী গ্রামের সালাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে শরীফ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। এ অবস্থায় শরীফকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন