News71.com
 Bangladesh
 22 Oct 16, 01:04 AM
 374           
 0
 22 Oct 16, 01:04 AM

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।।

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে বিনাস্মৃতি স্নান ঘাট এলাকা বুড়িগঙ্গা মরদেহটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মো. সামসুল আলম জানান, বিকেলে নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কর‍া হয়। নিহতের পরনে ছিলো ট্রাউজার ও নীল রঙের টি-শার্ট।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫/৬ দিনের পুরনো। মরদেহের চামড়ায় পচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন