News71.com
 Bangladesh
 22 Oct 16, 01:01 AM
 398           
 0
 22 Oct 16, 01:01 AM

নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২ , আহত ৯

নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২ , আহত ৯

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নলাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী বেদেনা আক্তার (৬৫) ও একই এলাকার মজিবুর মিয়া (৪৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর-মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা সোনারগাঁয়ের ললাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত বেদেনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মজিবুর নামে আরও এক ব্যক্তি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন