
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতকাল রাতে তাকে আটক করা হয়। আটক ওই যাত্রীর নাম মো. শহিদুল আলম (৩০)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর সাইফুর রহমান সাংবাদিকদদের বিষয়টি জানান।
তিনি বলেন, দুবাই যাবার সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ হ্যান্ড ট্রলিব্যাগ ভর্তি বিদেশি মুদ্রাসহ তাকে আটক করেছে। তিনি ইকে-৫৮৫ যোগে দুবাই যাচ্ছিলেন। এক সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করে বোর্ডিং ব্রিজে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালো রংয়ের হ্যান্ড ট্রলিব্যাগে বিদেশি মুদ্রা সৌদি রিয়াল থাকার কথা স্বীকার করেছেন আটক শহিদুল।