News71.com
 Bangladesh
 21 Oct 16, 06:18 PM
 392           
 0
 21 Oct 16, 06:18 PM

মিরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

মিরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে খুরশিদা পারভিন (৪৪) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে মিরপুর ১০ নম্বর সেকশন ১০, লেন ২১ এর ১৪ নম্বরের একটি বাসায় ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে খুরশিদার পরিবার থেকে জানায়, তিনি মানসিক রোগে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন