News71.com
 Bangladesh
 21 Oct 16, 05:59 PM
 415           
 0
 21 Oct 16, 05:59 PM

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে চিকিৎসা সেবা নিতে যাওয়া এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল। এ কারণে ঘটনার তিন দিন পরও প্রভাবশালীদের হুমকির মুখে মামলা করতে সাহস পাচ্ছেন না ওই গৃহবধূ।

গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, বার্থীতে এক গৃহবধূর শ্লীলতাহানির বিষয়টি লোক মুখে শুনেছি। তবে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন