News71.com
 Bangladesh
 21 Oct 16, 05:37 PM
 304           
 0
 21 Oct 16, 05:37 PM

আওয়ামিলীগের কাউন্সিলের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামিলীগের কাউন্সিলের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে কোনো হুমকির শঙ্কা নাকচ করে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি দলের দুদিনব্যাপী কাউন্সিল শুরুর আগের দিন আজ  রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে  একথা বলেন।

তিনি বলেন, “সারা বাংলাদেশ আজ উৎসবমুখর হয়েছে। সারা বাংলাদেশ তাকিয়ে আছে আওয়ামী লীগের কাউন্সিলের দিকে। সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকায় আসছে। কাজেই এখানে থ্রেট-ট্রেট আমরা কিছু মনে করি না।

“আর সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের মানুষ এক হয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে। সেজন্য আমরা মনে করি, জনগণ আমাদের সঙ্গে আছে আর কোনো শক্তি আমাদের সমস্যায় ফেলতে পারবে না। তাছাড়া ‘কাউন্সিলের সিকিউরিটি ভালো আছে’ বলেও মন্তব্য করেন কামাল।

সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে ডিজিটাল ওয়াল্ড-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ও নিত্য নতুন কলা-কৌশল ব্যবহার করে যেসব জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চেয়েছিল, বাংলাদেশ পুলিশ তাদের দমনে স্বাক্ষর রেখে চলেছে।”

জঙ্গিদের চেয়ে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবশ্যই আইন-শৃঙ্খলাবাহিনী পিছিয়ে নেই। জঙ্গিরা যেরকম অ্যাডভান্স হচ্ছে, আমাদের প্রযুক্তি দিয়ে আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি।

“আমাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ না। আমরা কাজ করে যাচ্ছি। তা না হলে এসব জঙ্গিদের ধরছি কীভাবে?” জঙ্গিদের অর্থদাতা কতজন আছে- এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, “কতজন আছে সেটা বলতে পারবো না। যারাই অর্থ দান করছে, তাদের আমরা সনাক্ত করছি এবং তাদেরকে ধরছি।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন