News71.com
 Bangladesh
 21 Oct 16, 02:21 PM
 323           
 0
 21 Oct 16, 02:21 PM

হবিগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার …..

হবিগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার …..

নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামাইছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, সকালে কামাইছড়া পাহাড়ি এলাকায় অর্ধগলিত একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

২/৩ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন