News71.com
 Bangladesh
 21 Oct 16, 01:57 PM
 345           
 0
 21 Oct 16, 01:57 PM

লক্ষীপুরের রামগতিতে বিএনপির সম্মেলনে হামলা, আহত ১৫

লক্ষীপুরের রামগতিতে বিএনপির সম্মেলনে হামলা, আহত ১৫

 

নিউজ ডেস্কঃ  লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে রাত ১০টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা সদর আলেকজান্ডার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। 

উপজেলা বিএনপির সদস্য-সচিব মো. জামাল উদ্দিন বলেন, ‘ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জয়নাল মিয়ার মোড় এলাকার একটি বাড়িতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন চলছিল। সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। এ সময় তাদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও তিনটি মোটরসাইকেল লুট করা হয়।

বিএনপির সূত্র জানায়, হামলাকারীদের মারপিটে উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, চরগাজী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর ফরহাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক সারোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মীর আজমল হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত আরাফাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বলেন, ‘জয়নালের মোড় এলাকায় বিএনপির সমাবেশে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়া হয়। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ জানান।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন