News71.com
 Bangladesh
 21 Oct 16, 01:12 PM
 304           
 0
 21 Oct 16, 01:12 PM

গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে বটি দিয়ে কুপিয়েছে ছেলে

গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে বটি দিয়ে কুপিয়েছে ছেলে

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে আজ শুক্রবার সকালে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বটি দিয়ে বাবাকে কুপিয়েছে ছেলে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার হলুদবাড়ীয়া গ্রামের হাসান আলী শেখের ছেলে শহিদুল ইসলাম (৬৫) জানান, দীর্ঘদিন যাবৎ তার ছেলে রজব শেখ (৩২) গাঁজা সেবন করে আসছিল। তাকে গাঁজা সেবন করতে নিষেধ করা হলেও সে বেপরোয়া হয়ে ওঠে। একমাস আগে তাকে সংসার পৃথক করে দেওয়া হয়। এখন বাড়িতেই গাঁজার আসর বসিয়ে আসছে। আজ শুক্রবার সকালে বাড়িতে গাঁজার আসর বসালে তার প্রতিবাদ করলে ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন