News71.com
 Bangladesh
 21 Oct 16, 01:02 PM
 293           
 0
 21 Oct 16, 01:02 PM

বাগেরহাটে হত্যা মামলায় সহোদরের যাবজ্জীবন ।।

বাগেরহাটে হত্যা মামলায় সহোদরের যাবজ্জীবন ।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটে ইছুব আলী হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন ও পরিবারের আরও চার সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল  বিকালে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কচুয়া উপজেলার বাঁধাল নিকারীপাড়া গ্রামের সেরজন আলী সরদারের ছেলে আক্কাস আলী সরদার এবং আশ্রাব আলী সরদার। এক বছর দণ্ডপ্রাপ্তরা হলেন, সেরজন আলী সরদারের আরেক ছেলে নুরুল ইসলাম, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আক্কাস আলীর স্ত্রী রহিমা বেগম, আশ্রাব আলীর ছেলে কামরুল আলী ও কামরুলের স্ত্রী কামরুন্নেছা।

আসামিরা সবাই জামিন নিয়ে পালিয়ে গেছেন। একইসঙ্গে আদালত যাবজ্জীবনপ্রাপ্তদের কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং এক বছর দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও নারী আসামিকে খালাস দিয়েছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের সঙ্গে একই গ্রামের শাজাহান হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০০২ সালের ২০ ডিসেম্বর সকালে আসামিরা বিরোধপূর্ণ ওই জমিতে গাছের ডাল কাটতে গেলে শাজাহান হাওলাদারের বাবা ইছুব আলী হাওলাদার বাধা দেন।

“এক পর্যায়ে আসামিরা শাবল, রড এবং লাঠি দিয়ে পিটিয়ে ইছুব আলীকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শাজাহান বাদী হয়ে আটজনকে আসামি করে ওই দিন কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন