News71.com
 Bangladesh
 21 Oct 16, 01:00 PM
 294           
 0
 21 Oct 16, 01:00 PM

গাইবান্ধায় অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধায় অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১০ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার তিন সহযোগীকে ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়।  

গতকাল বিকেলে আসামিদের উপস্থিতিতে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।  দণ্ডপ্রাপ মিজানুর উপজেলার বদিনারপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। এছাড়া দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন, একই গ্রামের মোনারুল ইসলাম (২৫), সাউদ সিদ্দিকি (২৭) ও সিদ্দিক হোসেন (২৩)।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মহিবুল হক মোহন জানান, মিজানুর ও তার তিন সহযোগী  ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি একই গ্রামের ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে।  

সাঘাটা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে তদন্ত কের মামলার তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন