
নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ সময় মাদক বিক্রেতাদের আটক করা হয়।তাদের কাছ থেকে ইয়াবা হেরোইন, গাঁজা, নেশা জাতীয় ইনজেকশন, ফেনসিডিল ও বিয়ার উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা হয়েছে।