
নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি জালিয়াতের অভিযোগে সাত ভর্তিচ্ছুকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আজ পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নওরীন জাহান ও ইমরান খান শোভনকে ইডেন কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। আর আল ইমরান নামে একজনকে আইবিএ কেন্দ্র থেকে আটক করা হয়।
এছাড়া সিদ্বেশরী গার্লস কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে বাকিদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে তিনজনকে প্রক্টর অফিসে আটক করে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও নিয়ে আসা হবে বলেও জানান তিনি।