News71.com
 Bangladesh
 21 Oct 16, 12:51 PM
 377           
 0
 21 Oct 16, 12:51 PM

'আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে' ।। ওবায়দুল কাদের

'আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে' ।। ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামিলীগের ২০তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদকে পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

দলের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত বুধবার রাতেই নতুন সাধারণ সম্পাদক হিসেবে তার নাম দলের কেন্দ্রীয় নেতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করতে আসলে ওবায়দুল কাদেরকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এখনই কিছু বলতে চাই না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন