News71.com
 Bangladesh
 21 Oct 16, 11:58 AM
 319           
 0
 21 Oct 16, 11:58 AM

মিরপুরে ৭তলা ভবন থেকে পড়ে পোশাক শ্রমিক নিহত

মিরপুরে ৭তলা ভবন থেকে পড়ে পোশাক শ্রমিক নিহত

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানার ৭ তলা থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত শাহ আলম (৪৫) মিরপুর ২ নম্বর সেকশনের কাছে রুপনগরের অনিক অ্যাপারেল লিমিটেডের কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে  অনিক অ্যাপারেলের কারখানা ভবনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

রুপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, পড়ে যাওয়ার পর পরই সহকর্মীরা উদ্ধার করে আলমকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

কিভাবে আলম ওই ভবন থেকে পড়ে যান সেবিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে না পারলেও তৈরি পোশাকের এই শ্রমিক ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণার কথা জানান তিনি। তার স্ত্রী ও সহকর্মীদের বরাত দিয়ে ওসি শহীদ আলম বলেন, শাহ আলম মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে তার মধ্যে হতাশা কাজ করছিল। এই থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারে। মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকলেও তদন্ত হচ্ছে জানিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন