News71.com
 Bangladesh
 21 Oct 16, 11:51 AM
 289           
 0
 21 Oct 16, 11:51 AM

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ চালক।।

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ চালক।।

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সামনে থাকা অপর পিকআপকে ধাক্কা দিলে চালক মো. সুমন (২৬) নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। নিহত সুমনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডুমার থানার হরিণছড়ায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার মো. দিদারুল আলম সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সামনে থাকা অপর পিকআপকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা পিকআপের চালক নিহত হয়েছেন।  আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (১৪)। হৃদয়ের বাসা চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায়।

গুরুতর অবস্থায় তাদের সীতাকুণ্ড সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।  দুর্ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন